ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

২৬ মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’মোকাবিলায় প্রস্তুত সরকার

আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, আগামী ২৬ মে খুলনা উপকূলে ঝড় হয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। বর্তমানে এটি লঘুচাপ অবস্থায় আছে। শনিবার (২২ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।


মন্ত্রী বলেন, ভূমিতে ওঠার সময় এর গতিবেগ হবে ১২০ থেকে ১৯০ কিলোমিটার। এটা বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি আছে।


এখন পর্যন্ত এর ডিরেকশন ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে। এটি যে অবস্থায় আছে, সেখান থেকে যদি সোজাসুজি আসে তবে আমাদের খুলনা বিভাগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা জানার পর আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে প্রাথমিক আলোচনা করেছি, বলেনও জানিয়েছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।


তিনি বলেন, আজ বিকাল ৪টার দিকে আমরা প্রস্তুতি সভা দিয়েছি। বিকালে প্রস্তুতি সভার পর মাঠ প্রশাসনে আমাদের নির্দেশনা পাঠিয়ে দেব। ইতোমধ্যে সিপিপি ভলান্টিয়ারদের জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রচার কাজ শুরু হচ্ছে।


এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ বিষয়ে সতর্কবার্তা জারি করে।

ads
ads
ads

Our Facebook Page

↑